প্রাপ্ত বিলের বিপরীতে বাজেট বরাদ্দ এবং বিতরণ (distribution) অর্থাৎ যথাযথভাবে বাজেট অথরাইজেশন করা না হলে বিল এন্ট্রির সময় বাজেট insufficient দেখাবে। আবার সংশ্লিষ্ট অর্থনৈতিক কোডে যে বরাদ্দ আছে সেই বরাদ্দের চেয়ে পরিশোধিত অর্থ বেশী হলে বাজেট insufficient দেখাবে।
সিএও অফিস বাজেট নিয়ন্ত্রণ অফিস হিসাবে Authority endorse করার প্রয়োজন আছে। তবে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক iBAS system এ বাজেট distribution করা হলে Authority endorse এর প্রয়োজন হবে না।
উপজেলা পরিষদ এর অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ এককালীন ৪টি কিস্তিতে উত্তোলন করে উপজেলা পরিষদ তহবিলে স্থানান্তর এবং উক্ত স্থানান্তরিত তহবিল থেকে তাদের বেতন ভাতা পরিশোধ করতে হবে।
উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য সরকার ৪ কিস্তিতে অনুদান প্রদান করে। উক্ত অনুদান থেকে উপজেলা পরিষদ কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করা হয়। উপজেলা পরিষদের বেতন সহায়তার অর্থনৈতিক কোড ৩৬৩১১০১ এবং ভাতাদি বাবদ সহায়তার অথনৈতিক কোড ৩৬১১১০২। সরকারি কর্মকর্তা/কর্মচারীদের বেতন ভাতা প্রদানের জন্য পৃথক কোড বাজেট বরাদ্দ থাকে। সরকারি কর্মচারিগণের বেতনের অর্থনৈতিক কোড ৩১১১২০১ এবং ভাতাদি হলে ৩১১১৩০১ হতে ৩১১১৩৪২।
Wages and salaries- মজুরী ও বেতন – জিএফএস অনুযায়ী এটা একটা স্বীকৃত টার্ম। অর্থনৈতিক কোড এর চতুর্থ ধাপ পর্যন্ত GFS manual অনুযায়ী economic classification এর term সমূহ ব্যবহার করা হয়েছে। পঞ্চম এবং ষষ্ঠ ধাপে দেশীয় বর্ণনা ব্যবহার করা হয়েছে। যেমন: বেতন, অফিসারদের বেতন, ভাতাদি।
Contingent staff – (আনুষাংগিক প্রতিষ্ঠান -৩২১১১০৪) এ সকল কর্মচারীদের বেতন ও ভাতাদি প্রশাসনিক ব্যয় (পূর্বের আনুষাংগিক) হতে প্রদান করা হয়। একই পদে ১০ বছর চাকুরীর পর পদ শূন্য স্বাপেক্ষে যোগ্যতার ভিত্তিতে নিয়মিত চাকুরীতে নিয়োজিত হওয়ার সুযোগ আছে। এ সকল কর্মচারীর বিলও এস আর ৬৫ অনুযায়ী নিয়োজিত ডিডিও এর স্বাক্ষরে উত্তোলিত হবে। আউট-সোর্সিং – (Out-sourcing-3211131) রাজস্বভুক্ত এবং প্রকল্পের আওতায় ১৬ নং গ্রেড হতে ২০ নং গ্রেডে কর্মচরীগণ পিপআর ২০০৮ অনুযায়ী কোন কোম্পানীর মাধ্যমে out-sourcing contract এর আওতায় নিয়োজিত হয়ে থাকে। out-sourcing এর মাধ্যমে নিয়োজিতগণ দাবীকৃত মজুরী হিসাবরক্ষণ অফিস থেকে অর্থনৈতিক কোড ৩২১১১৩১ এ বরাদ্দকৃত বাজেটের বিপরীতে পাশ করার পর সংশ্লিষ্ট সকলের ব্যাংক হিসাবে জমা এবং out-sourcing সরবরাহকারী প্রতিষ্ঠান নির্দিষ্ট হারে কমিশন প্রাপ্ত হবে (অর্থ বিভাগের আদেশ নং ০৭.১৫৩.০১৫.০৭.০০.০০২.২০০৭-৭৪৬ তারিখ ২৬/১১/২০১২ইং)।
৫৯ বছর সম্পন্ন হওয়ার পর একজন সরকারি কর্মচারী পিআরএল এ গমন করেন। ছুটিতে থাকার কারণে বার্ষিক বর্ধিত বেতন কার্যকর হয় না ফলে পিআরএল এ থাকা অবস্থায় বর্ধিত বেতন যোগ হয় না। তবে আনুতোষিক দেওয়ার সময় পিআরএল কালীন বার্ষিক বর্ধিত বেতন যোগ করে পেনশন নির্ধারণ করার সুযোগ সিস্টেমে দেওয়া আছে।
iBAS++ সিস্টেমে সরকারি চাকুরিতে কর্মরত মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার ব্যবস্থা নেই। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক প্রশাসনিক আদেশের মাধ্যমে চিহ্নিত করতে হবে।
iBAS++ এ অর্থনৈতিক কোডসমূহ এর সাথে ডিডিও লিংক করে কোড পারমিশন দেওয়ার নিয়ম চালু ছিল। নতুন শ্রেণিবিন্যাস চালু হওয়ার পর এ্যাকাউন্ট লজিক এর সাথে ডিডিও লিংক এর কোন সম্পর্ক নেই। তবে single step এ ডিডিও এর সাথে বর্তমান প্রতিষ্ঠানিক কোড সংযুক্ত করায় মাঝে মাঝে এ সমস্যা দেখা দেয়। আশা করা যায় ইহা শ্রীঘ্রই দূরীভুত হবে এবং সকল অর্থনৈতিক কোড পাওয়া যাবে।
সোনালী ব্যাংকের দাবীকৃত বিলটি বিশেষ কার্যক্রমের আওতায়। উক্ত বিশেষ কার্যক্রম ১৪৮০২০১০০০০০০ – ১২০০০২৬০৩ এর বিপরীতে বরাদ্দকৃত বাজেট অফিস আইডি নাম্বার ১৩১৩১১ এর বরাবরে বাজেট বিতরণ (distribution) করা হলে এবং উক্ত অফিসের ডিডিও বিল দাখিল করলে বিল প্রদান করা যাবে।
iBAS++ হতে প্রতিটি অফিসের বিপরীতে ডিডিও কোড সুনির্দিষ্ট এবং এ্যাকাউন্টিং লজিক অনুযায়ী বাজেট প্রাপ্তি স্বাপেক্ষে সকল অর্থনৈতিক কোড বিল এন্ট্রি করার সময় স্বয়ংক্রিয়ভাবে কোড পাওয়া যাবে। এ ক্ষেত্রে কোড পারমিশনের প্রয়োজন নেই।
প্রকল্পের কর্মকর্তা সাকুল্য বেতনে নিয়োজিত। কাজেই তাদের বেতন ৩২১১১০৯ কোড থেকে হবে। সাকুল্য বেতনে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীগণ Self drawing officer/DDO হিসাবে দায়িত্ব পালনের সুযোগ নেই।
নির্বাচন অফিসের জামানত ফেরত প্রদানের ক্ষেত্রে অর্থনৈতিক কোড ৮১১৩৫০১ সংশ্লিষ্ট সাপোর্ট ইঞ্জিনিয়ারগণের মাধ্যমে কোড পারমিশন দিলেই পাওয়া যাবে। উল্লেখ্য, জামানত ফেরতের ক্ষেত্রে পরিচালন কোডে টোকেন লাগাতে হবে এবং প্রকল্পের অফিস কোড হতে জামানত ফেরত দেওয়া যাবে না।
জামানত ফেরতের অর্থনৈতিক কোড ৮১১৩৩০১। Bill type deposit against suppliers and work এ পাওয়া যাবে। জামানত ফেরত দেওয়ার সময় ৮১১৩৩০১ কোডটি ডেবিট করতে হবে। উল্লেখ্য, জামানত ফেরতের ক্ষেত্রে পরিচালন কোডে টোকেন লাগাতে হবে এবং প্রকল্পের অফিস কোড হতে জামানত ফেরত দেওয়া যাবে না।
পুলিশ সুপার বাজেট বরাদ্দ system এ ইউএও বরাবরে অথরাইজেশন করতে পারে না বিধায় ইউএও হতে ওসির টিএ বিল পরিশোধ করা যায় না। তাই ওসির টিএ বিল ডিএও হতে পরিশোধ করতে হবে।
বকেয়া বেতন বিলের পৃথক অর্থনৈতিক কোড থাকে না। তবে যে অর্থনৈতিক কোড হতে বেতন বিল পাশ করা হয় স্বাভাবিকভাবে সেই অর্থনৈতিক কোড থেকেই বকেয়া বেতন পাশ করা যাবে।
একই অর্থ বছরে অতিরিক্ত পরিশোধিত হলে যে কোড হতে অতিরিক্ত পরিশোধ করা হয়েছে সেই কোডেই অতিরিক্ত পরিশোধিত অর্থ ক্রেডিট করে জমা প্রদান করতে হবে। অতিরিক্ত পরিশোধিত অর্থ ভিন্ন বছরের হলে তা অর্থ বিভাগের প্রাতিষ্ঠানিক কোড ১০৯০১০১১০১৪৩৫ – অর্থনৈতিক কোড ১৪৪১২০২ তে জমা প্রদান করতে হবে।
উল্লেখিত মন্ত্রণালয়সমূহ বিলুপ্ত হয় নাই। তবে শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে ছয়টি ডিভিশনে বিভক্ত করা হয়েছে এবং বর্তমান iBAS system এ প্রত্যেকটির সংগেই link প্রদান করা হয়েছে এবং বিভক্তির আদেশ মন্ত্রণালয় থেকেই হয়েছে।
(ক,খ,গ) নতুন Classification এ Accounting System এর প্রদত্ত Accounting logic এর সংগে ডিডিও এর সম্পর্ক নেই। বাজেট Entity এর বিপরীতে বিল পাশ করলে ঐ বিলের সাথে সংশ্লিষ্ট সকল কর্তনের কোড পাওয়া যাবে। (ঘ) পুরাতন অর্থনৈতিক কোড ভুর্তকি সম্পর্কিত এবং নতুন অর্থনৈতিক কোডটি অনুদান সম্পর্কিত উভয় ক্ষেত্রেই আয়কর ও ভ্যাট কর্তন যোগ্য নয়। (ঙ) ভ্রমন ব্যয় বিলে ভ্যাট এবং আয়কর কর্তনের প্রয়োজন নেই।
(ক,খ) জামানত ফেরত প্রদানকালে সংশ্লিষ্ট ঠিকাদারের নিকট প্রাপ্য ফাইন, পেনালটি, ভ্যাট, আয়কর এবং অতিরিক্ত গৃহীত অর্থ কর্তনের কোড দেওয়া আছে। (গ) জামানত বিলের বিপরীতে ডিপোজিট না থাকলে বিল পাশ করা যাবে না।
বিল থেকে কর্তন আদায়ের সময় প্রাপ্তি কোড ভুল হলে জার্নাল এর মাধ্যমে সংশোধনের সুযোগ আছে। ট্রেজারী চালান ভুল কোডে জমা হলে চালান সংশোধনের সুযোগ নেই। ভুল কোডে জমাকৃত টাকা শুদ্ধ করত জিএফআর ২০৩ অনুযায়ী যতপূর্বের জমা হয়ে থাকুক না কেন তা ফেরত প্রদান করে এ্যাকাউন্ট কোড ভলিয়্যূম ৪ এর ১০৭ অনুযায়ী হিসাব শুদ্ধ করতে হবে।
টোকেন এন্ট্রি others থেকে Bill type এ শূন্য Value select করে নীট amount শূন্য দিয়ে টোকেন দিতে হবে। Bill এন্ট্রি করে বিল অনুমোদন করতে হবে এবং অনুমোদন করার সাথে সাথে Nill amount adjustment হবে। কিন্তু সিজিএ কার্যালয় এই অপশন চালু করার বিষয়ে দ্বিমত পোষণ করায় তা কার্যকর করা হচ্ছে না।
GPF central Ledger এর আওতায় আনার প্রেক্ষিতে LPC তে বর্তমানে শুধু মাত্র জিপিএফ ব্যালেন্স এর তথ্যাদি থাকবে কিন্তু balance transfer এর কোন Accounts হবে না।
টোকেন এন্ট্রি others হতে bill type gratuity select করে টোকেন দিতে হবে এবং বিল এন্ট্রি করার সময় বিল এন্ট্রি করার সময় বিল এন্ট্রি others option এ গিয়ে বিল এন্ট্রি করতে হবে। আনুতোষিক পরিশোধ করার পূর্বে pension fixation করতে হবে। তারপর Pensioner Management –Pensioner Information এ সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীগণের pension fixation এর তথ্য এন্ট্রি করার পর save করতে হবে। তা হলেই কর্মকর্তা/কর্মচারীগণের আনুতোষিক পরিশোধ করা যাবে।
উন্নয়ন খাতের কর্মকর্তা/কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়েছে সাকুল্য বেতনে এবং প্রকল্প চলাকালীন সময় পর্যন্ত তাদের চাকুরী নির্ধারিত ফলে তারা Cost of the project হিসাবে গণ্য। কাজেই প্রতিটি প্রকল্পরই ডিপিপিতে এই নির্দেশনা আছে। কাজেই নতুন করে নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের বেতনভাতাদির বিল wages to non government employees (3211109) অর্থনৈতিক কোড হতে পরিশোধিত হবে।
উন্নয়ন খাতের কর্মকর্তা/কর্মচারীগণ সাকুল্য বেতনে নিয়োজিত হয়ে থাকেন। তাদের বেতন wayges to non government employees (৩২১১১০৯) কোড হতে পরিশোধ করা হয়ে থাকে। তাই সংশ্লিষ্ট প্রকল্প অফিস ৩২১১১০৯ কোডে বাজেট বরাদ্দ ও বিতরণ করলে সংশ্লিষ্ট কোড হতে পরিশোধ করা হয়ে থাকে। তাই সংশ্লিষ্ট প্রকল্প অফিস ৩২১১১০৯ কোডে বাজেট বরাদ্দ ও বিতরণ করলে সংশ্লিষ্ট কোড হতে বিল পরিশোধ করা যাবে।
গেজেটেড কর্মকর্তাগণের কর্তনকৃত জিপিএফ এর টাকা রিপোর্ট অপশনে ঠিক করে দেওয়া হয়েছে। ননগেজেটে কর্মচারীদের বেতন ই এফ টি না হওয়া পর্যন্ত আলোচ্য ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয়।
Progress report (Budget vs Actual Accounting) থেকে DDO Authorization Menu তে click করে Report type থেকে Detail Pay Point, fiscal year এবং ডিডিও নির্বাচন করে run report এ click করলে ডিডিও অথরাইজেশ রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে।
জিপিএফ Public fund management এবং দীর্ঘমেয়াদি ঋণ – Loans to government employees এই দুটি জেনারেল এ্যাকটিভিটিজ এর সাথে সংযুক্ত থাকলে তা unmapped করে ব্যবস্থা নিতে হবে।
যে সকল ডিপার্টমেন্টের বাসা আছে সেই সকল ডিপার্টমেন্টের বাসার বিপরীতে বাড়ী ভাড়া কর্তনের কোড আছে। ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী সরকারি বাসায় বসবাসকারী কর্মকর্তা/কর্মচারীগণ বাড়ীভাড়া ভাতা গ্রহণ করবেন না বা তেমনি নির্দিষ্ট হারে বাড়ী ভাড়া কর্তন ও করবেন না। তবে সার্ভিস চার্জসমূহ প্রদান করবেন। তাছাড়া যারা নির্ধারিত ভাড়ায় ডরমেটরী অথবা অন্য কোন বাসস্থানে বসবাস করেন তারা বেতন হতে নির্ধারিত হারে বাড়ী ভাড়া কর্তন করবেন।
সিএও, শিক্ষার বিপরীতে কর্মরত অডিটর এর বেতন সিএও শিক্ষা থেকে পরিশোধ করতে হবে। ইউএও বাঘার পাড়ার বিপরীতে বিল পরিশোধ করা সঠিক হয় নাই, যা জার্নালের মাধ্যমে সংশোধন করা প্রয়োজন।
Debit scroll ও Credit Scroll import করা যাচ্ছে। হিসাব প্রাপ্তির কোডে কোন ভুল পরিলক্ষিত হলে হিসাবে জার্নাল এন্ট্রির মাধ্যমে কোড সংশোধন করা যাবে তবে Credit scroll বা চালানের কোন পরিবর্তন করা যাবে না।
বকেয়া বেতন বিল বলতে বুঝায়, কোন কারণে কোন বছরের পূর্বে গৃহিত বেতন ভাতার পরিবর্তন হলে যে মাস হতে পরিবর্তন হয় সেই মাস হতে প্রাপ্য ও গৃহিত বেতন ভাতাদির পার্থক্য। কাজেই বকেয়া বেতন বিল হলে কর্তনের অপশন চালু করার কোন প্রয়োজন নেই।
প্রধানমন্ত্রীর অনুদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিএও অফিস হতে ইউএও/ডিএও এর বরাবরে অথরিটি ইস্যু করা হয় এবং উক্ত অথরিটিতে ইউএনও/ডিসিকে অর্থ উত্তোলনের ক্ষমতা প্রদান করা হয়ে থাকে।
এই প্রতিষ্ঠানের বিপরীতে একাধিক ডিডিও iBAS++ খোলা ছিল iBAS++ থেকে ডাটা স্থানান্তরের সময় iBAS-2 তে একাধিক ডিডিও পাওয়া যাচ্ছে। এ বিষয়ে iBAS টিম অফিস ভিত্তিক ডিডিও একজন রেখে বাকিগুলো Deactivte করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এ বিষয়ে স্থানীয়ভাবে করার কিছু নেই।
(ক) সংশ্লিষ্ট ঠিকাদারের বিলটি পরিশোধের সময় যে ডিডিও এর মাধ্যমে বিল পরিশোধ করা হয়েছিল সেই ডিডিও এর পরিচালন কোডে টোকেন এন্ট্রি দিয়ে জামানত পরিশোধ করা যাবে। (খ) সংশ্লিষ্ট কোডে কোন ডিডিও খোলা যাবে না। যে ডিডিও বরাবরে বাজেট বরাদ্দ এবং বিতরণ করা হয়েছে সেই ডিডিও এর পরিচালন কোডে টোকেন এন্ট্রি দিলে বিল পরিশোধ করা যাবে।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসের সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট কর্মকর্তাকে সঠিক ডিডিও এর সাথে লিংক করে দিলে ডিডিও বিল send করতে পারবে এবং ডিডিও এর সমস্যা হবে না।
পৌরসভায় একজন সরকারি কর্মকর্তা (সচিব) এবং জেলা পরিষদে একজন সরকারি কর্মকর্তা (প্রধান নির্বাহী কর্মকর্তা) হিসাবে নিযুক্ত থাকেন। তারাই ডিডিও এর দায়িত্ব পালন করবেন।
গেজেটেড অফিসারগণ এর NID Pay Fixation ডাটা বেজের সাথে সংযুক্ত কাজেই গেজেটেড অফিসার এর ডাবল এন্ট্রি হওয়ার সুযোগ নেই। তবে যে সকল কর্মচারী বিভিন্ন প্রকল্পে গেজেটেড অফিসার ধরে নিয়ে বেতন ও ভাতাদি পরিশোধ হচ্ছে তাদের ক্ষেত্রে ডাবল এন্ট্রির সুযোগ রয়েছে। তবে iBAS-2 তে এ ধরণের কর্মচারীগণ যেহেতু self drawing officer নন তারা নিজের স্বাক্ষরে কোন বিল উত্তোলন করতে পারেন না। তাদের বেতন সংশ্লিষ্ট অফিসের নিয়োজিত ডিডিওগণ সাকুল্য বেতন ৩২১১১০৯ কোড হতে সেবা ও সরবরাহ ফরমে বিল উত্তোলন করে সংশ্লিষ্টগণের মধ্যে বিতরণ করবেন।
উপজেলা পরিষদে নিয়োজিত ড্রাইভারগণ উপজেলা পরিষদ থেকে বেতন গ্রহণ করবেন। উপজেলা পরিষদ তাদের বিপরীতে অনুদান খাতে বরাদ্দ অর্থ এককালীন ৪টি কিস্তিতে উত্তোলন করে উপজেলা পরিষদ তহবিলে স্থানান্তর করবেন এবং উক্ত তহবিল থেকে ড্রাইভারগণের বেতন পরিশোধ করবেন। সাকুল্য বেতনে কোন ড্রাইভার নিয়োজিত থাকলে তাদের বেতন wages to non-government employees ৩২১১১০৯ কোড হতে পরিশোধ করতে হবে। out sourceing এর মাধ্যমে নিয়োজিত হলে out sourceing ৩২১১১৩১ কোড থেকে ঠিকাদারের মাধ্যমে দাবী পরিশোধ করতে হবে। দৈনিক মজুরীতে নিয়োজিত হলে শ্রমিক মজুরী ৩২১১১৩৪ কোড হতে ডিডিও এর মাধ্যমে বিল উপস্থাপন করে পরিশোধ করতে হবে।
(ক,খ) টোকেন এডিট অপশনে গিয়ে টোকেন এন্ট্রিতে টাকার অংক ভুল হলে তা এডিট করা যাবে। কর্মকর্তদের টোকেন এন্ট্রি করতে হলে token edit for pay bill option থেকে এডিট করা যাবে। অন্য সকল টোকেন এডিট এর জন্য token edit option থেকে এডিট করা যাবে। (গ) বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
এলপিসি প্রেরণ করার পর প্রেরিত অফিসে গ্রহণ না করা হলে এবং ইতোমধ্যে কোন বর্ধিত বেতন সংযুক্ত হলে সংশ্লিষ্ট অফিসে ঐ এলপিসি এর কোন কার্যক্রম গ্রহণ করা যায় না। এ সকল এলপিসি এর ক্ষেত্রে সংশ্লিষ্ট সাপোর্ট ইঞ্জিনিয়ারগণের সাথে যোগাযোগ করে সংশোধন করে নিতে হবে।
কোন কর্মকর্তা একাধিক এনআইডি দিয়ে তথ্য এন্ট্রি করা থাকলে সংশ্লিষ্ট সাপোর্ট ইঞ্জিনিয়ারগণের সাথে যোগাযোগ কের দু’টি এনআইডি একটি এনআইডিতে marge করে দিলে সমস্যাটির সমাধান হবে।
স্পেশাল এক্টিভিটির অর্থনৈতিক কোডে বাজেট পেতে হলে মূল পরিচালন কোডে টোকেন লাগালেই অর্থনৈতিক কোডে বাজেট পাওয়া যাবে। সাপোর্ট এক্টিভিটির ক্ষেত্রে নতুন ডিডিও open করে নিলেই সংশ্লিষ্ট অর্থনৈতিক কোডে বাজেট পাওয়া যাবে।
Duplicate NID এবং Multiple user ID থাকার কারণে অন-লাইনে পে বিল দাখিলের ক্ষেত্রে Information not available দেখায়। এ ক্ষেত্রে Duplicate NID এবং Multiple user ID deactivate করা হলে সমস্যার সমাধান হবে।
Employee information single step এ তথ্য এন্ট্রি করলে সেভ করা যাবে। Employee information other deduction অংশে বি এফ, জেআই এবং postage stamp এন্ট্রি করতে হয় না, যদি এন্ট্রি করা হয় তা হলে save করতে গেলে Error দেখাবে।
ইতোপূর্বে মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নার্সদের অফিস কোড নার্সিং ইনস্টিটিউট কোডে অটো পরিবর্তন হয়ে যেত। sytem এতদসংক্রান্ত সমস্যার সমাধান করার পর আর কোন সমস্যা হয় নাই।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়/দপ্তর/অধিদপ্তর যারা বাজেটের ডাটা এন্ট্রি করে তারা Project/Activity Field Office Creation এ গিয়ে ফিল্ড অফিস ডাটা তৈরী করবে এবং Project/ Activity Field Office Approval এ গিয়ে তা অনুমোদন করবে।